মাদক দ্রব

মান্দায় ২৪ পিস ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রিন্ট
মান্দায় ২৪ পিস ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
⌖ মান্দা

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ পিস ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর মান্দা থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়নের শিশুইল গ্রামের রাজুটের একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সংবাদটির সত্যতা যাচাই করে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মহম্মদ রাজু (৩২), পিতা-মৃত রকিব এবং মো. রাজু আহমেদ (৩৩), পিতা-মো. আব্দুল্লাহ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। দুজনেরই বাড়ি শিশুইল গ্রামে, থানা-মান্দা, জেলা-নওগাঁ।

পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ২৪ পিস ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ