অপরাধ ও দুর্ণীতি

পোরশায় মাদকবিরোধী অভিযান, ৫১০ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১

প্রিন্ট
পোরশায় মাদকবিরোধী অভিযান, ৫১০ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১
⌖ পোরশা
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় সনতেশ রায় (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর এক ব্যক্তি নিতাই হরিজন (৩৫) পলাতক রয়েছেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী সনতেশ রায় ও নিতাই হরিজনের বসতবাড়িতে পৃথকভাবে তল্লাশি চালানো হয়। এ সময় ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিনে মোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার করা মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সনতেশ রায় (৩৫), পিতা-মুকুল রায় এবং পলাতক নিতাই হরিজন (৩৫), পিতা-রাম হরিজন, উভয়ের বাড়ি মাক্তাপুর আদিবাসী পাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ