খেলাধুলা

মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—নওগাঁর তিলকপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

⎙ প্রিন্ট
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—নওগাঁর তিলকপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট
⌖ নওগাঁ সদর

“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই বার্তা ছড়িয়ে দিয়ে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের চক-নদীকুল মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াসিন আলী নান্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান লিপ্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বদলগাছী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, নওগাঁ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু জাকারিয়া তিতু এবং তিলকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের কিবরিয়া (সুমন)।

আয়োজক ও অতিথিরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি তাদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী দলকে ১৬ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৮ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মো. ইয়াসিন আলী নান্নু ও প্রধান অতিথি মো. খালেদ হাসান লিপ্ত।

সম্পর্কিত সংবাদ