মাদক দ্রব

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ বিভিন্ন পণ্য জব্দ

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ, এস্কাফ সিরাপ, সালফার, ইনজেকশন ও সিরিঞ্জ জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

⎙ প্রিন্ট
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ বিভিন্ন পণ্য জব্দ



লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ, এস্কাফ সিরাপ, সালফার, ইনজেকশন ও সিরিঞ্জ জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে বুড়িমারী, পঁয়ষট্টিবাড়ী ও সিংগীমারী বিওপির সদস্যরা এসব অভিযান চালান।

গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে বুড়িমারী বিওপির একটি টহলদল সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। একই দিন রাত সাড়ে ৮টার দিকে পঁয়ষট্টিবাড়ী বিওপির সদস্যরা সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে মিঠাইবাড়ী এলাকায় অভিযান চালান।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও সালফার জব্দ করা হয়। পরে জব্দ করা সালফার পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এর ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর সিংগীমারী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ৮৯২/এমপি থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে মিলন বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ভারতীয় এস্কাফ সিরাপ, ইনজেকশন ও সিরিঞ্জ জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দ করা মাদকদ্রব্য, ইনজেকশন ও সিরিঞ্জসহ সব পণ্যের মোট সিজার মূল্য ৭ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্য ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

সম্পর্কিত সংবাদ