বগুড়ায় সামাজিক অপরাধ প্রতিরোধ ও সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা

বগুড়ায় সামাজিক অপরাধ প্রতিরোধ ও সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা
প্রিন্ট
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বগুড়ায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার যৌথ আয়োজনে বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা।সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শেয়ার করুন-