ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দ্রুত বিচার দাবি

ছবি : প্রতিনিধি

ফরিদপুরে সাংবাদিক মো. আনিচুর রহমান আনিচের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে দেশ টিভি ও বাসসের এ প্রতিনিধির ওপর হামলার ঘটনায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আনিচুর রহমানের ওপর হামলা চালানো হয়। তারা বলেন, এ ধরনের ঘটনা কেবল একজন সাংবাদিকের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করার শামিল।

বক্তারা বলেন, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য হুমকি। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

হামলার শিকার সাংবাদিক মো. আনিচুর রহমান আনিচ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফরিদপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দ্রুত বিচার দাবি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ফরিদপুরে সাংবাদিক মো. আনিচুর রহমান আনিচের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে দেশ টিভি ও বাসসের এ প্রতিনিধির ওপর হামলার ঘটনায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আনিচুর রহমানের ওপর হামলা চালানো হয়। তারা বলেন, এ ধরনের ঘটনা কেবল একজন সাংবাদিকের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করার শামিল।

বক্তারা বলেন, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য হুমকি। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

হামলার শিকার সাংবাদিক মো. আনিচুর রহমান আনিচ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ