কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা-পরবর্তী জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ইন্সট্রাক্টর হিসেবে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনাও সরকারের রয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র আয়োজিত ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে পাঠ্যপুস্তকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় দক্ষ খেলোয়াড় তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক। আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না। তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।”
আচমিতা জর্জ ইন্সটিটিউশন পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. আশফাক আহমেদ জুনের প্রধান পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ এবং আচমিতা জর্জ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলের হাতে গোল্ডকাপ ও এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেন প্রতিমন্ত্রী।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন