কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তার বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৩ শতাংশ পর্যন্ত ব্যয় হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রমে।
প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং বৃহৎ তথ্যকেন্দ্র পরিচালনার জন্য বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার পরিধি বাড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন তথ্যকেন্দ্র স্থাপন করছে, যা বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর জ্বালানি চাহিদা ও পরিবেশগত প্রভাব নিয়ে এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। এ কারণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়ী তথ্যকেন্দ্র নির্মাণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন