আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে গড়ে তোলা হচ্ছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরকে নিরাপদ রাখতে তিন দেশের ৪০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা ইউনিট এবং নিরাপত্তা প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে।
আয়োজক দেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়াম, ফ্যান জোন, বিমানবন্দর, রেলস্টেশন, হোটেল এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে থাকবে কঠোর নিরাপত্তা নজরদারি। সম্ভাব্য সন্ত্রাসী হামলা, ড্রোন হুমকি, সাইবার আক্রমণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্বকাপ চলাকালে লাখো দর্শক এবং হাজারো কর্মকর্তা, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য আদান-প্রদান, উন্নত নজরদারি প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া টিম মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, তিনটি দেশে একযোগে আয়োজিত এই বিশ্বকাপের নিরাপত্তা সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। তবে আয়োজক দেশগুলো বলছে, সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বিশ্বকাপ ২০২৬কে নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন