ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সীমান্তে ২৪ ঘণ্টায় ১০টি ‘পুশ-ইন’ চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৬

সীমান্তে ২৪ ঘণ্টায় ১০টি ‘পুশ-ইন’ চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি
ছবি : সংগৃহীত

ভারতের সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠানোর অন্তত ১০টি চেষ্টা গত ২৪ ঘণ্টায় প্রতিহত করেছে বিজিবি। সীমান্তে কড়া নজরদারি ও টহলের মাধ্যমে এসব প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা গেছে, পরিচয় ও নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সীমান্তে যেকোনো অনুপ্রবেশ বা জোরপূর্বক প্রবেশের চেষ্টা প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সরকার এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং বিষয়টি আগামী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক আইন ও দুই দেশের বিদ্যমান প্রটোকল অনুসরণ করেই যেকোনো প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

এদিকে সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণই এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সীমান্তে ২৪ ঘণ্টায় ১০টি ‘পুশ-ইন’ চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ভারতের সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠানোর অন্তত ১০টি চেষ্টা গত ২৪ ঘণ্টায় প্রতিহত করেছে বিজিবি। সীমান্তে কড়া নজরদারি ও টহলের মাধ্যমে এসব প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা গেছে, পরিচয় ও নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সীমান্তে যেকোনো অনুপ্রবেশ বা জোরপূর্বক প্রবেশের চেষ্টা প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সরকার এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং বিষয়টি আগামী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক আইন ও দুই দেশের বিদ্যমান প্রটোকল অনুসরণ করেই যেকোনো প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

এদিকে সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণই এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ