ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কূট-নৈতিক তৎপরতা শেষে দেশে ফেরা, আজই আসতে পারে সফরের বিস্তারিত তথ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৬

কূট-নৈতিক তৎপরতা শেষে দেশে ফেরা, আজই আসতে পারে সফরের বিস্তারিত তথ্য
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর আজ (বুধবার) ঢাকায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক, বৈঠকের ফলাফল এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরতে পারেন।

সফরকালে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ কূটনৈতিক কর্মকৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য এই সংবাদ সম্মেলনের দিকে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের নজর রয়েছে। বিশেষ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কূট-নৈতিক তৎপরতা শেষে দেশে ফেরা, আজই আসতে পারে সফরের বিস্তারিত তথ্য

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর আজ (বুধবার) ঢাকায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক, বৈঠকের ফলাফল এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরতে পারেন।

সফরকালে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ কূটনৈতিক কর্মকৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য এই সংবাদ সম্মেলনের দিকে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের নজর রয়েছে। বিশেষ করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ