ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভিসা ও মাস্টারকার্ডে সব ধরনের লেনদেন বন্ধ করছে কিউবা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৬

ভিসা ও মাস্টারকার্ডে সব ধরনের লেনদেন বন্ধ করছে কিউবা

মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ও বিদেশি আর্থিক অংশীদারের কার্যক্রম সীমিত হয়ে যাওয়ায় ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কিউবা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ৬ জুন থেকে এই দুই আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে আর কোনো লেনদেন করা যাবে না।

কিউবার কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে দেশটির সঙ্গে কাজ করা একটি বিদেশি আর্থিক অংশীদার প্রতিষ্ঠান কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে। এর ফলেই ভিসা ও মাস্টারকার্ডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাহী আদেশের পর কিউবার সঙ্গে সম্পর্কিত একাধিক বিদেশি প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিতে শুরু করে। এতে দেশটির ক্রেডিট কার্ড লেনদেন প্রক্রিয়াকরণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।

এর আগে কিউবায় ক্রেডিট কার্ড লেনদেন পরিচালনায় একটি বিদেশি ব্যাংক এবং ফিনসিমেক্স এসএ নামের প্রতিষ্ঠান কাজ করত। প্রতিষ্ঠানটি জিএইএসএ নামের সামরিক-নিয়ন্ত্রিত ব্যবসায়িক গোষ্ঠীর আর্থিক শাখা হিসেবে পরিচিত। তবে যুক্তরাষ্ট্র ওই গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তাদের কার্যক্রম সীমিত হয়ে পড়ে।

কিউবা বলছে, ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে দেশটিতে পণ্য ও সেবা থেকে আয় গ্রহণ এখন আর সম্ভব হচ্ছে না। এ সিদ্ধান্তকে দেশটির অর্থনীতির জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন পর্যটন খাত আগে থেকেই সংকটে রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, কিউবার রাষ্ট্রীয় ব্যবসায়িক কাঠামো বিভিন্ন খাতের মুনাফা নিয়ন্ত্রণ করে তা সামরিক ও অভিজাত গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করে। যদিও কিউবা এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা ও বিদেশি কোম্পানিগুলোর প্রত্যাহার কিউবার আর্থিক ও পর্যটন খাতে আরও চাপ তৈরি করবে।

বিষয় : ভিসা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভিসা ও মাস্টারকার্ডে সব ধরনের লেনদেন বন্ধ করছে কিউবা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ