ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জ্বালানি খাতে মূল্য সম-ন্বয়, অপরিবর্তিত থাকল ডিজেলের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬

জ্বালানি খাতে মূল্য সম-ন্বয়, অপরিবর্তিত থাকল ডিজেলের দাম
ছবি : সংগৃহীত

 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশে পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত এই মূল্য ১ জুন থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একই সঙ্গে অকটেনের দামও ৫ টাকা বৃদ্ধি পেয়ে লিটারপ্রতি ১৪৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা লিটার রাখা হয়েছে।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এ সমন্বয় করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরিবহন খাতসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে বাজারে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে নতুন মূল্য কার্যকরের পর ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জ্বালানি খাতে মূল্য সম-ন্বয়, অপরিবর্তিত থাকল ডিজেলের দাম

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

 আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশে পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত এই মূল্য ১ জুন থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একই সঙ্গে অকটেনের দামও ৫ টাকা বৃদ্ধি পেয়ে লিটারপ্রতি ১৪৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা লিটার রাখা হয়েছে।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এ সমন্বয় করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরিবহন খাতসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে বাজারে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে নতুন মূল্য কার্যকরের পর ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ