সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে গত ১৫ আগস্ট এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন কর্মসূচির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতাধীন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও নেওয়া হচ্ছে।
এসব কর্মসূচিতে আবেদনের জন্য প্রথমে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, সফটওয়্যার জটিলতা, ইন্টারনেট সংযোগ এবং বিদ্যুৎ সমস্যার কারণে অনেকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেননি।
এ পরিস্থিতিতে আবেদন গ্রহণের সময়সীমা আরও ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। ফলে যোগ্য আবেদনকারীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির পাশাপাশি হিজড়া, বেদে ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী এবং চা-শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তিও বর্ধিত সময়সীমার আওতায় থাকবে।
যোগ্য ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের অনলাইন প্ল্যাটফর্ম dss.bhata.gov.bd/online-application-এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
তবে শুধু আবেদনের সময়সীমাই পরিবর্তন করা হয়েছে। এর আগে অনলাইন আবেদন গ্রহণের ক্ষেত্রে যেসব নির্দেশনা ও শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো বহাল থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় ও মাঠপর্যায়ের সমাজসেবা কার্যালয়গুলোকে আবেদন গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ভাতা কিংবা শিক্ষা উপবৃত্তি পাওয়ার যোগ্য হলেও যারা আগের সময়সীমার মধ্যে আবেদন করতে পারেননি, তারা বর্ধিত সময়ের সুযোগ নিয়ে আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন