ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি নাগরিকরা প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি (KYC) বিধি মেনে ব্যাংক হিসাব খুলতে পারবেন। ‘এ৩’ ভিসার পাশাপাশি অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় কর্মরত বিদেশিদের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। নির্দেশনাটি বাস্তবায়নে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি নাগরিকের ব্যাংক হিসাব খোলার আগে তার ওয়ার্ক পারমিট বৈধ ও হালনাগাদ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট পাওয়া গেলে প্রচলিত কেওয়াইসি বিধি যথাযথভাবে অনুসরণ করে হিসাব খোলার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা একটি পরিপত্রে বাংলাদেশে ‘এ৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে।

এই ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষ হলে ওই অনুমতিপত্র নবায়ন করতে হয়। অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও উল্লেখ থাকে।

এ কারণে বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনাটি শুধু ‘এ৩’ ভিসাধারীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কাজ করা বিদেশি নাগরিকদেরও ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের প্রয়োজন হতে পারে। তাদের ক্ষেত্রেও হালনাগাদ ওয়ার্ক পারমিট যাচাই করে প্রচলিত কেওয়াইসি বিধি অনুসরণ সাপেক্ষে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সার্কুলার লেটারে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এর পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ