ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫ জুনের ম্যাচ ঘিরে ফুটবল প্রে-মীদের উন্মাদনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬

 ৫ জুনের ম্যাচ ঘিরে ফুটবল প্রে-মীদের উন্মাদনা তুঙ্গে
ছবি : সংগৃহীত

দেশের ফুটবলাঙ্গনে বইছে নতুন উন্মাদনা। আগামী ৫ জুন ইউরোপের মাটিতে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সান মেরিনো। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। খেলোয়াড়রা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং কোচিং স্টাফও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

বিশ্লেষকদের মতে, ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান কাছাকাছি হওয়ায় ম্যাচটি হতে পারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। একই সঙ্গে এটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফুটবলে আত্মবিশ্বাস বাড়ানোর একটি বড় সুযোগ।

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, ইউরোপের মাটিতে স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়ে দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে ফিরবে বাংলাদেশ দল। তাই ৫ জুনের এই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা ও উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫ জুনের ম্যাচ ঘিরে ফুটবল প্রে-মীদের উন্মাদনা তুঙ্গে

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

দেশের ফুটবলাঙ্গনে বইছে নতুন উন্মাদনা। আগামী ৫ জুন ইউরোপের মাটিতে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সান মেরিনো। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। খেলোয়াড়রা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং কোচিং স্টাফও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

বিশ্লেষকদের মতে, ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান কাছাকাছি হওয়ায় ম্যাচটি হতে পারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। একই সঙ্গে এটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফুটবলে আত্মবিশ্বাস বাড়ানোর একটি বড় সুযোগ।

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, ইউরোপের মাটিতে স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়ে দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে ফিরবে বাংলাদেশ দল। তাই ৫ জুনের এই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা ও উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ