ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্ব কূট-নীতির নজর নিউইয়র্কে, ইউএনজিএ সভাপতি নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬

 বিশ্ব কূট-নীতির নজর নিউইয়র্কে, ইউএনজিএ সভাপতি নির্বাচন আজ
ছবি : সংগৃহীত

 জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান এবং সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভোটগ্রহণ ও ফলাফলকে ঘিরে বিশ্ব কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।

জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন আগামী অধিবেশনের সভাপতি। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রার্থী হিসেবে বাংলাদেশ ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। বিভিন্ন দেশের সমর্থন আদায়ে গত কয়েক মাস ধরে জোরালো প্রচারণা চালানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এদিকে, ভোটের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক ও পর্যবেক্ষকরা। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল আজই জানা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্ব কূট-নীতির নজর নিউইয়র্কে, ইউএনজিএ সভাপতি নির্বাচন আজ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

 জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি পদে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান এবং সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভোটগ্রহণ ও ফলাফলকে ঘিরে বিশ্ব কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।

জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন আগামী অধিবেশনের সভাপতি। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রার্থী হিসেবে বাংলাদেশ ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। বিভিন্ন দেশের সমর্থন আদায়ে গত কয়েক মাস ধরে জোরালো প্রচারণা চালানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এদিকে, ভোটের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক ও পর্যবেক্ষকরা। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল আজই জানা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ