ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রটোকল টিমের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৬

প্রটোকল টিমের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা ও উত্তেজনাকর আচরণের অভিযোগে ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুর রহিম ভুঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে কেন্দ্র করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহর এলাকা ত্যাগ করার সময় প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে আব্দুর রহিম ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মীর বাগবিতণ্ডা হয়।

পরবর্তীতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আব্দুর রহিম ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা দলের সদস্যদের উদ্দেশে উত্তেজিত আচরণ করছেন। তাদের মধ্যে কয়েকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে গেলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে আব্দুর রহিম ভুঁইয়াকে পদ থেকে সরিয়ে দেয় ছাত্রদল।

বিষয় : ছাত্রদল অব্যাহতি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রটোকল টিমের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা ও উত্তেজনাকর আচরণের অভিযোগে ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুর রহিম ভুঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে কেন্দ্র করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহর এলাকা ত্যাগ করার সময় প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে আব্দুর রহিম ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মীর বাগবিতণ্ডা হয়।

পরবর্তীতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আব্দুর রহিম ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা দলের সদস্যদের উদ্দেশে উত্তেজিত আচরণ করছেন। তাদের মধ্যে কয়েকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে গেলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে আব্দুর রহিম ভুঁইয়াকে পদ থেকে সরিয়ে দেয় ছাত্রদল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ