ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেট হবে আন্তর্জাতিক পর্যটন ও বিমান যোগাযোগের অন্যতম কেন্দ্র: হুমায়ুন কবির

ছবি: প্রতিনিধি

সিলেট হবে আন্তর্জাতিক পর্যটন ও বিমান যোগাযোগের অন্যতম কেন্দ্র: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সিলেটকে আন্তর্জাতিক মানের আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশ ও আন্তর্জাতিক আকাশ যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের নিজ গ্রামে দলীয় নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সিলেট-কক্সবাজার সরাসরি বিমান রুট চালুর উদ্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সিলেটের আকাশ যোগাযোগ সম্প্রসারণে কার্যক্রম চলমান রয়েছে। চীনের গুয়াংঝুসহ একাধিক আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের যাতায়াত সহজতর হবে এবং পর্যটন শিল্প ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

প্রবাসীদের নিরাপত্তা ও হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের জায়গা-জমি ও বসতভিটা দখল, চাঁদাবাজি এবং পারিবারিক বিরোধসংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সিলেট-২ আসনসহ সমগ্র সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা খাত এবং অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে হুমায়ুন কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও সাহসী ভূমিকা পালন করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে সরকার তার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেট হবে আন্তর্জাতিক পর্যটন ও বিমান যোগাযোগের অন্যতম কেন্দ্র: হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ