দীর্ঘ ৭৩ বছরের সম্পর্কের ইতি টেনে ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স সংস্থা। প্রতিযোগিতাটির সাম্প্রতিক ব্যবস্থাপনা, নীতিগত পরিবর্তন এবং ২০২৫ আসরে দেখা দেওয়া বিভিন্ন অসংগতি ও প্রশাসনিক দুর্বলতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
১৯৫২ সাল থেকে নিয়মিতভাবে মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করে আসছিল ফ্রান্স। তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মিস ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, তাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের সঙ্গে প্রতিযোগিতার বর্তমান দিকনির্দেশনার আর সামঞ্জস্য নেই। ফলে ২০২৬ আসরে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বিশেষ করে ২০২৫ সালের প্রতিযোগিতায় দেখা দেওয়া একাধিক ব্যবস্থাপনাগত সমস্যা তাদের উদ্বিগ্ন করেছে। তবে সিদ্ধান্তটি স্থায়ী নয় বলেও উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন ও প্রতিযোগিতার কাঠামোগত উন্নয়ন পর্যবেক্ষণ করে পুনরায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
মিস ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রেডেরিক গিলবার্ট বলেন, মিস ইউনিভার্স দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে। তবে সংস্থার নিজস্ব মূল্যবোধ ও স্বাতন্ত্র্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে তাদের সংস্থা।
ফ্রান্সের এই সরে দাঁড়ানো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দীর্ঘদিনের অন্যতম প্রভাবশালী ও নিয়মিত অংশগ্রহণকারী দেশের এমন সিদ্ধান্তকে বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে নীতিগত অবস্থান হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ মনে করছেন, এটি মিস ইউনিভার্সের জন্য গুরুত্বপূর্ণ ক্ষতি।
এদিকে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সের সিদ্ধান্ত সম্পর্কে তারা অবগত। ভবিষ্যতে দেশটিতে নতুন কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। সংস্থাটির দাবি, ২০২৬ সাইকেল থেকে ফ্রান্সে আরও সংগঠিত ও সরাসরি ব্যবস্থাপনার মাধ্যমে প্ল্যাটফর্মটি পরিচালনা করা হবে, যা নারীর ক্ষমতায়ন ও আন্তর্জাতিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।
তবে এ বিষয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো প্রকাশ করা হয়নি।
বিষয় : মিস ইউনিভার্স

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন