ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রুশাইদ আহমেদ
রুশাইদ আহমেদ সাব-এডিটর
প্রকাশ : ৩০ মে ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিদ্রোহী সদস্যের হাতে তিনি নিহত হন। দিবসটি উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির অংশ হিসেবে এই সময়ে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ ও দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা এবং দেশের অন্যান্য সাংগঠনিক ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মধ্যে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। রোববার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র চালুর কৃতিত্বের দাবিদার হিসেবে দলটির নেতাকর্মীদের কাছে পরিচিত। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের ধারণার অন্যতম প্রবক্তা হিসেবেও তাকে উল্লেখ করা হয়। তাঁর রাজনৈতিক দর্শন ও অবদান স্মরণে বিএনপি প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

বিষয় : জিয়া

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ