ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চরফ্যাশনে যুবকদের হাতে আটক মাদক কারবারি, গলায় জুতার মালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

চরফ্যাশনে যুবকদের হাতে আটক মাদক কারবারি, গলায় জুতার মালা
ছবিঃ সংগ্রহীত

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় যুবকেরা। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা মহাসড়কের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের পর স্থানীয় যুবকেরা মাদকবিরোধী স্লোগান দিতে দিতে বাবুলকে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুসা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা মনির পাটোয়ারী বলেন, “বাবুলকে একাধিকবার আটক করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর অবস্থান নেওয়া দরকার।”

এদিকে, স্থানীয় সচেতন মহল যুবকদের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চরফ্যাশনে যুবকদের হাতে আটক মাদক কারবারি, গলায় জুতার মালা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় যুবকেরা। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা মহাসড়কের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের পর স্থানীয় যুবকেরা মাদকবিরোধী স্লোগান দিতে দিতে বাবুলকে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুসা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা মনির পাটোয়ারী বলেন, “বাবুলকে একাধিকবার আটক করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর অবস্থান নেওয়া দরকার।”

এদিকে, স্থানীয় সচেতন মহল যুবকদের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ