ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সচেতনতামূলক মাইকিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সচেতনতামূলক মাইকিং
ছবিঃ সংগ্রহীত

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় ভারত থেকে কথিত ‘পুশইন’ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঝুঁকি বিষয়ে স্থানীয়দের সচেতন করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

রোববার (২৪ মে) থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাইকিং শুরু করা হয়। জনসচেতনতামূলক এই প্রচারণার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সতর্ক থাকতে বলা হচ্ছে।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ প্রতিটি এলাকায় সীমান্ত ফাঁড়ি (বিওপি) ব্যবহারের মাধ্যমে নিয়মিত মাইকিং চলছে। এতে স্থানীয়দের সীমান্ত নিরাপত্তায় সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।

৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। অতীতে একাধিকবার এই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা এবং পুশইনের অভিযোগ পাওয়া গেছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সচেতনতামূলক মাইকিং

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় ভারত থেকে কথিত ‘পুশইন’ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঝুঁকি বিষয়ে স্থানীয়দের সচেতন করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

রোববার (২৪ মে) থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাইকিং শুরু করা হয়। জনসচেতনতামূলক এই প্রচারণার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সতর্ক থাকতে বলা হচ্ছে।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ প্রতিটি এলাকায় সীমান্ত ফাঁড়ি (বিওপি) ব্যবহারের মাধ্যমে নিয়মিত মাইকিং চলছে। এতে স্থানীয়দের সীমান্ত নিরাপত্তায় সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।

৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। অতীতে একাধিকবার এই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা এবং পুশইনের অভিযোগ পাওয়া গেছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ