ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়: ট্রাম্পের ‘ধীরে চল’ নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়: ট্রাম্পের ‘ধীরে চল’ নির্দেশ
ছবিঃ সংগ্রহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দুই দেশের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু সেই মন্তব্যের এক দিনের মধ্যেই অবস্থান কিছুটা বদলাতে দেখা গেছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে দুই পক্ষকেই সময় নিয়ে বিষয়টি সঠিকভাবে শেষ করতে হবে। এর আগে শনিবার তিনি জানিয়েছিলেন, চুক্তির বড় অংশই প্রায় চূড়ান্ত, যাকে তিনি একটি ‘সমঝোতা স্মারক’ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনার অগ্রগতি নিয়ে মিশ্র ইঙ্গিত দিয়েছেন। তাঁর ভাষায়, দুই দেশ চুক্তির “খুব কাছেও আছে, আবার অনেক দূরেও আছে”, অর্থাৎ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো বড় ধরনের মতভেদ রয়ে গেছে।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় যে সম্ভাব্য সমঝোতার কথা বলা হচ্ছে, তা এখনো পূর্ণাঙ্গ চুক্তি নয়। বরং কিছু জটিল বিষয় ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি ও সময়সীমা, জব্দ করা ইরানি অর্থ ছাড়ের বিষয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের শর্ত।

এই সম্ভাব্য সমঝোতা ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন দেখা দিয়েছে। রিপাবলিকান পার্টির কয়েকজন সিনিয়র নেতা প্রকাশ্যে এটিকে সমালোচনা করেছেন। সিনেটর টেড ক্রুজ এটিকে “ভয়াবহ ভুল” বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার সতর্ক করে বলেছেন, সীমিত যুদ্ধবিরতির মাধ্যমে বড় অর্জন নষ্ট হতে পারে।

এদিকে কূটনৈতিক আলোচনার মধ্যেই নতুন করে উত্তেজনার শঙ্কাও তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও সিবিএস নিউজ জানিয়েছে, ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের কর্মসূচিতে পরিবর্তন এনে ওয়াশিংটনে থাকার সিদ্ধান্ত এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ছুটি বাতিলের খবর নতুন করে জল্পনা বাড়িয়েছে।

সব মিলিয়ে, একদিকে আলোচনার অগ্রগতির ইঙ্গিত, অন্যদিকে সামরিক উত্তেজনার আভাস, ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্ককে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

সূত্র: বিবিসি

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়: ট্রাম্পের ‘ধীরে চল’ নির্দেশ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ