ভারতের চার দিনের সফরের অংশ হিসেবে ঐতিহাসিক আগ্রার তাজমহল পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও। সোমবার (২৫ মে) তিনি স্ত্রী জ্যানেট ডাউসডেবেস রুবিওকে সঙ্গে নিয়ে বিশ্ববিখ্যাত এই স্থাপত্য নিদর্শন ঘুরে দেখেন। উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত তাজ মহল-এ পৌঁছে তিনি এর স্থাপত্যশৈলী ও সৌন্দর্য উপভোগ করেন। মুঘল আমলের এই ১৭শ শতকের ঐতিহাসিক স্থাপনার সামনে দাঁড়িয়ে দম্পতি ছবি তোলেন এবং কিছু সময় ঘুরে দেখেন। এর আগে শনিবার (২৩ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছান রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ভারত সফর। সফরসূচিতে কলকাতার পর আগ্রা, এরপর জয়পুর ও নয়াদিল্লি সফরের কথা রয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই সফর এমন সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য নীতি এবং দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক যোগাযোগ নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে কিছুটা চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই সফরের মূল লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন