প্লে-অফের আগে কলকাতা নাইট রাইডার্সের বড় ধাক্কা, ইনজুরিতে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার লভনিথ সিসোদিয়াকে।
চলতি আইপিএল মেগা নিলামে রেকর্ড ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাওয়া ইনজুরির কারণে শুরু থেকেই তার খেলা অনিশ্চিত ছিল। লঙ্কান বোর্ডের ছাড়পত্র (এনওসি) পেতেও দেরি হওয়ায় টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
পরবর্তীতে সুযোগ পেলেও তা ছিল খুবই সংক্ষিপ্ত। গুজরাট টাইটান্সের বিপক্ষে গত ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামার পর মাত্র আট বল করতেই হ্যামস্ট্রিংয়ের চোটে আবারও মাঠ ছাড়তে বাধ্য হন এই ডানহাতি পেসার। শেষ পর্যন্ত সেখানেই তার আইপিএল অভিযান কার্যত শেষ হয়ে যায়।
পাথিরানা মূলত ফাস্ট বোলার হলেও দলে তার বিকল্প হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। দলের উইকেটকিপিং বিভাগে একাধিক চোট সমস্যার কারণে এই কৌশলগত পরিবর্তন এসেছে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে কনকাশন ও আঙুলের চোটে ছিটকে যান প্রধান উইকেটরক্ষক অংকৃষ রঘুবংশী। তার অনুপস্থিতিতে তেজস্বী দাহিয়া কিপিং সামলালেও ব্যাকআপ সংকট থেকেই যায়।
৩০ লাখ রুপির বেস প্রাইসে দলে যোগ দেওয়া সিসোদিয়া এর আগে ২০২৫ মৌসুমেও কেকেআরের স্কোয়াডে ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি, তবে এখনও আইপিএলে অভিষেক হয়নি তার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে ১২৪ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১২৭.৮৩।
আজ রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লিগ পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কেকেআর, যেখানে জয়-পরাজয়ের ওপরই নির্ভর করছে তাদের প্লে-অফ ভাগ্য।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন