ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় জমি বিরোধে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, দুইজন আটক

ছবিঃ সংগ্রহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়ে শ্যামল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার পুলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি বিকাশ বিশ্বাস এবং ৫ নম্বর আসামি পরিমল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

নিহতের মা বিনতি রানী বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩০২, ১১৪, ৫০৬ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গত ৩০ এপ্রিল দুপুরে কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সেই ঘটনায় শ্যামল বিশ্বাস গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার এসআই করিম হোসেন জানান, পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় জমি বিরোধে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, দুইজন আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়ে শ্যামল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার পুলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি বিকাশ বিশ্বাস এবং ৫ নম্বর আসামি পরিমল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

নিহতের মা বিনতি রানী বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩০২, ১১৪, ৫০৬ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গত ৩০ এপ্রিল দুপুরে কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সেই ঘটনায় শ্যামল বিশ্বাস গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার এসআই করিম হোসেন জানান, পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ