দেশের ছয়টি অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যায় দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশালের কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। অন্যদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন