মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পরিবর্তে এখন মেক্সিকোতে ক্যাম্প করবে জাতীয় দল।
ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকি, ভিসা জটিলতা এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভেন্যু হিসেবে মেক্সিকোর তিহুয়ানাকে বেছে নেওয়া হয়েছে, যেখান থেকে বিশ্বকাপের ম্যাচ ভেন্যুগুলোতে যাতায়াতও তুলনামূলক সহজ হবে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি শুধু রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলতে শুরু করেছে। বিশ্বকাপের মতো বড় আসর সামনে রেখে ইরানের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল মহলেও আলোচনার জন্ম দিয়েছে।
আগামী বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও প্রস্তুতি কার্যক্রম পরিচালিত হবে মেক্সিকো থেকেই।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন