ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৪
ছবিঃ সংগ্রহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ভোরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় শহরের একাধিক আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর নিশ্চিত করেছে রয়টার্স।

স্থানীয় সময় শনিবার রাতের পরপরই কিয়েভজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে সতর্ক করে জানায়, রাশিয়া “ওরেশনিক” ধরনের মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। তবে হামলায় ওই ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শেভচেঙ্কো জেলার একটি ৯ তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন। বিস্ফোরণের পর ভবনে আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

একই এলাকায় একটি স্কুলের আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ ধসে পড়ায় বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েন বলে জানানো হয়েছে। শহর প্রশাসনের মতে, একটি বাণিজ্যিক ভবনের আশ্রয়কেন্দ্রেও আরও মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কেবল কিয়েভ শহরেই অন্তত ২০ জন আহত হয়েছেন। কিয়েভ অঞ্চলের আশপাশে আরও তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, রাশিয়া বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, নতুন প্রজন্মের ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা প্রায় অসম্ভব।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা আরও তীব্র হয়েছে। গত শুক্রবার লুহানস্কে একটি ছাত্রাবাসে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে মস্কো ও কিয়েভ পরস্পরকে দোষারোপ করেছে, যার ধারাবাহিকতায় এই নতুন হামলা বলে ধারণা করা হচ্ছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৪

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ