ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত

ছবিঃ সংগ্রহীত

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সটির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসি বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। মরদেহগুলো উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সটির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসি বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। মরদেহগুলো উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ