পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য ও কর্মচারীর মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের ৬৪ জেলায় ভাতাভোগী আনসার সদস্য-সদস্যা ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৮ হাজার ৩৬৫ জনের হাতে এই উপহার পৌঁছে দেওয়া হয়।
শনিবার (২৩ মে) বাহিনীর উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ‘সংস্কার পরিকল্পনা ২০৩৫’ বাস্তবায়নের লক্ষ্যে বাহিনীর সদস্যদের আরও সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
মহাপরিচালক আরও বলেন, বাহিনীর সক্ষমতা দিন দিন বাড়ছে। সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্ববোধ ও নিষ্ঠার মাধ্যমে এই অগ্রযাত্রা আরও গতিশীল হবে। এজন্য প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও আত্মনিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ঈদ উপহারসামগ্রীর প্যাকেটে ছিল পোলাউয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। ঈদকে সামনে রেখে সদস্য ও কর্মচারীদের মাঝে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনী।
অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন