ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিল্প অর্থনীতিতে নতুন আশা, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

শিল্প অর্থনীতিতে নতুন আশা, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিতে নতুন গতি আনা, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিংবা আর্থিক সংকটে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ঋণের সুদে সরকারের পক্ষ থেকে ভর্তুকিও দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে শিল্প খাতকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো এই সুবিধার আওতায় অগ্রাধিকার পাবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ দেশের শিল্পখাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরিয়ে আনবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিল্প অর্থনীতিতে নতুন আশা, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিতে নতুন গতি আনা, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিংবা আর্থিক সংকটে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ঋণের সুদে সরকারের পক্ষ থেকে ভর্তুকিও দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে শিল্প খাতকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো এই সুবিধার আওতায় অগ্রাধিকার পাবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ দেশের শিল্পখাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরিয়ে আনবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ