ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভিদিচের পর ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

ভিদিচের পর ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেজ
ছবিঃ সংগ্রহীত

পর্তুগিজ ফুটবলারদের দাপট যেন এবার ছড়িয়ে পড়েছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত। সৌদি প্রো লিগে জোয়াও ফেলিক্স মৌসুমসেরার স্বীকৃতি পাওয়ার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগেও বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তারই জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ।

দারুণ এক মৌসুম কাটিয়ে এই অর্জন নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক। চলতি মৌসুমে দলকে লিগের তৃতীয় স্থানে রেখে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে বড় ভূমিকা ছিল তার। ৩৭ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও অসংখ্য গুরুত্বপূর্ণ গোল।

বিশেষ করে সুযোগ তৈরিতে ছিলেন অন্য সবার চেয়ে অনেক এগিয়ে। পুরো মৌসুমে ব্রুনো তৈরি করেছেন ১৩২টি গোলের সুযোগ, যা লিগে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা ডমিনিক সোবোসলাইয়ের চেয়েও ৪৩টি বেশি। গত সপ্তাহে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে নিজের ২০তম অ্যাসিস্ট করে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও স্পর্শ করেন তিনি।

এর আগে চলতি মাসেই ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও জিতেছিলেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এবার যুক্ত হলো আরও বড় সম্মান।

২০১১ সালে নেমাঞ্জা ভিদিচের পর প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ব্রুনো। ফুটবল বিশ্লেষকদের প্যানেল ও সমর্থকদের ভোট মিলিয়ে নির্ধারণ করা হয় বিজয়ী।

সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন ডেভিড রায়া, গ্যাব্রিয়েল, ডেকলান রাইস, আর্লিং হালান্ড, আন্তোয়ান সেমেনিয়ো, ইগোর থিয়াগো এবং মর্গান গিবস-হোয়াইট।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভিদিচের পর ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেজ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ