বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপকদের অধ্যাপক পদে পদোন্নতির প্রক্রিয়ায় বিষয়ভিত্তিক একটি খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তালিকায় ১৪তম থেকে ২৩তম এবং ২৫তম বিসিএস ব্যাচের মোট ১১৮ জন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। শনিবার (২৩ মে) অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন বিষয়ে কর্মরত সহযোগী অধ্যাপকদের নাম স্থান পেয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকায় অন্তর্ভুক্ত কোনো কর্মকর্তা যদি মৃত্যুবরণ করে থাকেন অথবা চাকরি থেকে অব্যাহতি নিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে দ্রুত অধিদপ্তরকে জানাতে হবে। এছাড়া যেসব কর্মকর্তার এসিআর সংক্রান্ত মন্তব্য অসম্পূর্ণ বা অনুপস্থিত রয়েছে, তাদের আগামী ৭ জুনের মধ্যে প্রয়োজনীয় এসিআর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তার নাম বাদ পড়লে কিংবা কর্মস্থল, পদোন্নতি-সংক্রান্ত তথ্য বা যোগদানের তারিখে ভুল থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ ৭ জুনের মধ্যে সরাসরি ই-মেইলের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন