ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন চালু, ঈদযাত্রায় কিছুটা স্বস্তি উত্তরবঙ্গগামীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

গুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন চালু, ঈদযাত্রায় কিছুটা স্বস্তি উত্তরবঙ্গগামীদের
ছবিঃ সংগ্রহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণাধীন ফ্লাইওভারের নতুন লেন। বগুড়া ও রংপুরমুখী এই লেনটি চালু হওয়ায় দীর্ঘদিনের যানজটের চাপ কিছুটা কমতে শুরু করেছে।

শনিবার (২৩ মে) সরেজমিনে দেখা যায়, নতুন চালু হওয়া লেনটি দিয়ে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিত চলাচল করছে। এতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবাহনের চাপ আগের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই গোলচত্বর দিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের মৌসুমে এই সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজারে পৌঁছায়। ফলে প্রতিবছরই এখানে তীব্র যানজট তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ২১ মে সকালে নির্মাণাধীন ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরমুখী ফ্লাইওভার লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে উত্তরাঞ্চলমুখী যানবাহনের জন্য একটি বিকল্প পথ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, ঈদের আগে যানবাহনের চাপ আরও বাড়লেও নতুন লেনটি যানজট নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ফলে হাটিকুমরুল গোলচত্বরে ভোগান্তি কিছুটা কমবে এবং উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন চালু, ঈদযাত্রায় কিছুটা স্বস্তি উত্তরবঙ্গগামীদের

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণাধীন ফ্লাইওভারের নতুন লেন। বগুড়া ও রংপুরমুখী এই লেনটি চালু হওয়ায় দীর্ঘদিনের যানজটের চাপ কিছুটা কমতে শুরু করেছে।

শনিবার (২৩ মে) সরেজমিনে দেখা যায়, নতুন চালু হওয়া লেনটি দিয়ে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিত চলাচল করছে। এতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবাহনের চাপ আগের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই গোলচত্বর দিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের মৌসুমে এই সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজারে পৌঁছায়। ফলে প্রতিবছরই এখানে তীব্র যানজট তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ২১ মে সকালে নির্মাণাধীন ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরমুখী ফ্লাইওভার লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে উত্তরাঞ্চলমুখী যানবাহনের জন্য একটি বিকল্প পথ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, ঈদের আগে যানবাহনের চাপ আরও বাড়লেও নতুন লেনটি যানজট নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ফলে হাটিকুমরুল গোলচত্বরে ভোগান্তি কিছুটা কমবে এবং উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ