ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশি ‘ট্রাম্প’ আলোচনায়, ইরানের খোঁচায় নাম আসল ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

বাংলাদেশি ‘ট্রাম্প’ আলোচনায়, ইরানের খোঁচায় নাম আসল ট্রাম্পের
ছবিঃ সংগ্রহীত

নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে আন্তর্জাতিক আলোচনায় এখন ইরানও যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারাগত মিল থাকায় নামটি দেওয়া এই মহিষটি এখন দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে হালকা রসিকতা করে লিখেছে, ট্রাম্পের সঙ্গে তুলনায় মহিষটির মন খারাপ হয়ে গেছে। পোস্টের সঙ্গে তারা রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করে, যেখানে দাবি করা হয় দর্শনার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় প্রাণীটি আগের তুলনায় কম খাওয়া-দাওয়া করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, প্রায় ৬৮০ কেজি ওজনের এই মহিষটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের ভাইরাল তারকা। প্রতিদিনই নারায়ণগঞ্জের খামারে ভিড় করছেন উৎসুক মানুষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিও ইতোমধ্যে মহিষটির ছবি প্রকাশ করেছে।

মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই চুলের গঠন দেখে মজার ছলে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি রাখেন। মে মাসজুড়ে খামারে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদুল আজহা সামনে রেখে মহিষটিকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রাণীটিকে বিদায় জানাতে হবে জানিয়ে তিনি বলেন, এই মহিষটি তার জন্য বিশেষ একটি স্মৃতি হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশি ‘ট্রাম্প’ আলোচনায়, ইরানের খোঁচায় নাম আসল ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে আন্তর্জাতিক আলোচনায় এখন ইরানও যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারাগত মিল থাকায় নামটি দেওয়া এই মহিষটি এখন দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে হালকা রসিকতা করে লিখেছে, ট্রাম্পের সঙ্গে তুলনায় মহিষটির মন খারাপ হয়ে গেছে। পোস্টের সঙ্গে তারা রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করে, যেখানে দাবি করা হয় দর্শনার্থীদের ভিড় বেড়ে যাওয়ায় প্রাণীটি আগের তুলনায় কম খাওয়া-দাওয়া করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, প্রায় ৬৮০ কেজি ওজনের এই মহিষটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের ভাইরাল তারকা। প্রতিদিনই নারায়ণগঞ্জের খামারে ভিড় করছেন উৎসুক মানুষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিও ইতোমধ্যে মহিষটির ছবি প্রকাশ করেছে।

মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই চুলের গঠন দেখে মজার ছলে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি রাখেন। মে মাসজুড়ে খামারে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদুল আজহা সামনে রেখে মহিষটিকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রাণীটিকে বিদায় জানাতে হবে জানিয়ে তিনি বলেন, এই মহিষটি তার জন্য বিশেষ একটি স্মৃতি হয়ে থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ