ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আয়েও শীর্ষে রোনালদো, মেসি তৃতীয়

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৬

আয়েও শীর্ষে রোনালদো, মেসি তৃতীয়

বিশ্ব ফুটবলে মাঠের পারফরম্যান্স নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির তুলনা চললেও আয়ের তালিকায় আবারও সবার ওপরে উঠে এসেছেন রোনালদো। ফোর্বসের প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় টানা চতুর্থবার এবং মোট ষষ্ঠবার শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ এই তারকা।

৪১ বছর বয়সী রোনালদোর কর ও কমিশন বাদে মোট আয় দাঁড়িয়েছে ৩০০ মিলিয়ন ডলারে। এর মধ্যে সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে এসেছে ২৩৫ মিলিয়ন ডলার। বাকি ৬৫ মিলিয়ন ডলার এসেছে স্পনসরশিপ, লাইসেন্সিং ও বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগ থেকে।

এই আয়ের মাধ্যমে ২০১৫ সালে ফ্লয়েড মেওয়েদারের গড়া সর্বোচ্চ আয়ের রেকর্ড স্পর্শ করেছেন রোনালদো। একই সঙ্গে সবচেয়ে বেশি বার তালিকার শীর্ষে থাকার ক্ষেত্রে তিনি স্পর্শ করেছেন মাইকেল জর্ডানকে। দুজনই ছয়বার করে শীর্ষস্থান দখল করেছেন। তবে সর্বাধিক ১১ বার শীর্ষে ছিলেন টাইগার উডস।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। তার মোট আয় ১৭০ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির আয় ১৪০ মিলিয়ন ডলার। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকার আয়ের অর্ধেক এসেছে মাঠের পারফরম্যান্স থেকে, বাকি অর্ধেক বাণিজ্যিক চুক্তি থেকে।

প্রতিবেদনে মেসির আর্থিক প্রভাবও তুলে ধরা হয়েছে। তার বার্ষিক বেতন ২৮ দশমিক ৩ মিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ২৯টি দলের মধ্যে ২৮টির পুরো বাজেটের চেয়েও বেশি।

এদিকে ১০৭ মিলিয়ন ডলার আয় নিয়ে সপ্তম স্থানে রয়েছেন স্প্যানিশ গলফার জন রহম। সৌদি অর্থায়নে পরিচালিত এলআইভি গলফ থেকে তার বড় অংশের আয় এসেছে। তবে আগামী মৌসুমের পর এই লিগে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড অর্থায়ন বন্ধ করতে পারে বলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফোর্বসের এবারের শীর্ষ ১০ ক্রীড়াবিদের সম্মিলিত আয় দাঁড়িয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারে, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণের বেশি। তালিকায় থাকা ক্রীড়াবিদদের গড় বয়সও এবার সর্বোচ্চ, ৩৭ বছর।

রোনালদোর পাশাপাশি লুইস হ্যামিল্টন ও লেব্রন জেমসের বয়সও ৪১। অন্যদিকে ৩৫ বছরের নিচে আছেন কেবল শোহেই ওতানি ও জন রহম।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আয়েও শীর্ষে রোনালদো, মেসি তৃতীয়

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ