দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে এবার দেখা যাবে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। সরাসরি চুক্তিতে বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।
শুক্রবার নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ। ঘোষণায় বলা হয়, ‘গ্লোবাল টি-টোয়েন্টির জাদুকর’ সাকিব আল হাসানকে এলপিএল ২০২৬ উপলক্ষে দলে নিয়েছে জাফনা কিংস।
সাকিবকে নিয়ে প্রশংসাও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা জানিয়েছে, দলের প্রয়োজনের মুহূর্তে তিনি যেমন রান করতে পারেন, তেমনি প্রয়োজনীয় সময়ে উইকেট এনে দিতেও সক্ষম। চাপের পরিস্থিতিতে আত্মসংযম ধরে রাখার ক্ষমতাকেও বিশেষভাবে উল্লেখ করেছে দলটি।
জাফনা কিংসের ভাষ্য, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে নেওয়ায় তাদের শক্তিশালী স্কোয়াড আরও ভারসাম্যপূর্ণ ও কার্যকর হয়েছে।
এর আগেও এলপিএলে খেলেছেন সাকিব। ২০২৩ মৌসুমে গল টাইটান্সের হয়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন