রুপক চক্রবর্তী শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ঘড়িসার ইউনিয়নের ইছাপাশা ব্রিজ সংলগ্ন পাকা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পরিচালিত অভিযানে অংশ নেন এসআই নিতাই চন্দ্র সাহা, এসআই অখিল রঞ্জন সরকার, এসআই সেক আলামিন, এসআই মো. রাজিব রহমান, এএসআই প্রবীর মন্ডল ও এএসআই আব্দুল মান্নান।
অভিযানকালে মো. শাহিন তালুকদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নড়িয়া উপজেলার আটপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহিন তালুকদারের হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন