ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারী সদস্য সংগ্রহ শুরু করল খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৬

নারী সদস্য সংগ্রহ শুরু করল খেলাফত মজলিস

নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নারীদের নতুন এই বিভাগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মামুনুল হক বলেন, ইসলামের মূল কাজ তিনটি— ‘তা’লীমে দ্বীন’, ‘তাবলীগে দ্বীন’ ও ‘তাগলীবে দ্বীন’। এই তিন কর্মসূচির সমন্বয়ের মাধ্যমে ইসলামী সমাজ গঠনের লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস কাজ করছে।

তিনি আরও বলেন, চার ধাপে ইসলামকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে দলটি এগোতে চায়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন, সমষ্টিগত জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা, আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত প্রতিষ্ঠা।

পোস্টে মামুনুল হক উল্লেখ করেন, নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতা আরও সংগঠিত ও সুসংহত করার উদ্দেশ্যে দলটির নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে।

এ লক্ষ্যে নারী সদস্য সংগ্রহের জন্য একটি অনলাইন ফরমও প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ফরম পূরণের মাধ্যমে সংগঠনের নারী বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারী সদস্য সংগ্রহ শুরু করল খেলাফত মজলিস

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নারীদের নতুন এই বিভাগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মামুনুল হক বলেন, ইসলামের মূল কাজ তিনটি— ‘তা’লীমে দ্বীন’, ‘তাবলীগে দ্বীন’ ও ‘তাগলীবে দ্বীন’। এই তিন কর্মসূচির সমন্বয়ের মাধ্যমে ইসলামী সমাজ গঠনের লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস কাজ করছে।

তিনি আরও বলেন, চার ধাপে ইসলামকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে দলটি এগোতে চায়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন, সমষ্টিগত জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা, আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত প্রতিষ্ঠা।

পোস্টে মামুনুল হক উল্লেখ করেন, নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতা আরও সংগঠিত ও সুসংহত করার উদ্দেশ্যে দলটির নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে।

এ লক্ষ্যে নারী সদস্য সংগ্রহের জন্য একটি অনলাইন ফরমও প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ফরম পূরণের মাধ্যমে সংগঠনের নারী বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ