টেলিভিশন সিরিজ আদালত–এ অ্যাডভোকেট কেডি পাঠক চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা রণিত রায়–এর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে। বিশেষ করে নারীদের টার্গেট করে অর্থ আদায় ও ভুয়া বুকিং নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিষয়টি রণিত রায়ের নজরে আসে। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকের সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট প্রকাশ করেন এবং ভক্ত-অনুরাগীদের সতর্ক করেন।
পোস্টে রণিত রায় লেখেন, কেউ তার পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে, বিশেষ করে নারীদের সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থ দাবি করছে। একইসঙ্গে তার নামে ভুয়া বুকিং নেওয়ারও চেষ্টা চলছে বলে জানান তিনি।
অভিনেতা আরও জানান, প্রতারক ৩৩১৮০৮৫৬৮৫ নম্বর ব্যবহার করছে এবং তার নামে তৈরি ভুয়া ই-মেইল আইডির মাধ্যমেও প্রতারণা চালাচ্ছে।
ঘটনার পর সাইবার অপরাধ নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন রণিত রায়। তিনি বলেন, তিনি বা তার টিম কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমে কারও কাছে অর্থ দাবি করেন না। বিশেষ করে নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কোনো ধরনের সুবিধা বা প্রস্তাব দেওয়ার প্রশ্নই আসে না।
তার ভাষায়, কেউ যদি তার পরিচয় ব্যবহার করে অর্থ বা অন্য কোনও সুবিধা চায়, তাহলে সেটি প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে। এ ধরনের ঘটনা নজরে এলে তা তাকে জানাতেও অনুরোধ করেছেন অভিনেতা।
বর্তমানে তারকাদের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে। অনেকেই বিষয়গুলো এড়িয়ে গেলেও রণিত রায় প্রকাশ্যে এসে সতর্কবার্তা দেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রসঙ্গত, শিগগিরই নতুন সিরিজ ‘তিন কৌয়ে’তে দেখা যাবে রণিত রায়কে। সিরিজটি প্রযোজনা করছে রায় কাপুর ফিল্মস ও সিদ্ধার্থ রায় কাপুর। নির্মাণ করছেন প্রিয়াঙ্কা ঘোষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন