সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানকালে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাটে বিপুল পরিমাণ মালামাল থাকার কথা জানিয়ে সময় প্রার্থনা করেন হকাররা। পরে তাদের মানবিক আবেদনের প্রেক্ষিতে মালামাল ও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট শিমরাইল মোড়ে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছিল অসংখ্য অবৈধ দোকানপাট। এতে তীব্র যানজটের পাশাপাশি পথচারী চলাচলেও চরম বিঘ্ন ঘটছিল। অবৈধ এই দখলদারিত্বের অবসান ঘটাতেই আজ দুপুরে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
উচ্ছেদ অভিযানের একপর্যায়ে হকাররা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এসে জানান, সামনে ঈদ উপলক্ষে তারা দোকানে বিপুল পরিমাণ মালামাল তুলেছেন। হুট করে উচ্ছেদ করলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে দোকান ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।
সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা দখলমুক্ত করতে তাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। নির্ধারিত ২৪ ঘণ্টা সময়ের পর কোনো অবৈধ স্থাপনা পাওয়া গেলে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন