ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

ঈদে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা
ছবিঃ সংগ্রহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে ঢাকা মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছুটির দিনগুলোতে ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের শেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।

যাত্রীচাপ বিবেচনায় দিনের বিভিন্ন সময় হেডওয়ে বা দুই ট্রেনের ব্যবধান ১২ থেকে ২০ মিনিটের মধ্যে নির্ধারণ করা হয়েছে। সকাল, দুপুর ও রাতভেদে এই সময়সূচি পরিবর্তিত হবে। সর্বোচ্চ যাত্রীচাপের সময় ট্রেন চলবে প্রতি ১২ মিনিট পর পর।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং সাতটি ট্রেন সেট ব্যবহার করা হবে। তবে পরিস্থিতি অনুযায়ী ট্রিপ সংখ্যা কিছুটা কম-বেশি হতে পারে।

টিকিট ও পাস ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময় এমআরটি ও র‌্যাপিড পাসে টপ-আপ সুবিধাও চালু থাকবে। নির্ধারিত সময়ের পর টিকিট কাউন্টার ও মেশিন বন্ধ থাকবে, তবে র‌্যাপিড পাস কেনা যাবে স্টেশন থেকে।

শুক্রবারের ক্ষেত্রে উত্তরা ও মতিঝিল স্টেশন থেকে বিকেল থেকে টিকিট বিক্রি ও টপ-আপ সুবিধা শুরু হবে আলাদা সময় অনুযায়ী।

সবশেষে জানানো হয়েছে, ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ