ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিচার বিভাগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই সচিবালয় বিলুপ্ত: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

বিচার বিভাগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই সচিবালয় বিলুপ্ত: শিশির মনির
ছবিঃ সংগ্রহীত

স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল বলে মন্তব্য করেছেন শিশির মনির। তবে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সরকার সেই দাবির ‘অপমৃত্যু’ ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিশির মনির বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সরকার জাতির সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, বিচারক ও বিচারিক কার্যক্রমকে নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্য থেকেই সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জামায়াতে ইসলামী মনে করে।

সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, “ফ্যাসিবাদের নতুন খেলা খেলছে সরকার। বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে অতীতের সরকার যে দৃষ্টান্ত তৈরি করেছিল, বর্তমান সরকারও তার পুনরাবৃত্তি করছে।”

-এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিচার বিভাগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই সচিবালয় বিলুপ্ত: শিশির মনির

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল বলে মন্তব্য করেছেন শিশির মনির। তবে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সরকার সেই দাবির ‘অপমৃত্যু’ ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিশির মনির বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সরকার জাতির সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, বিচারক ও বিচারিক কার্যক্রমকে নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্য থেকেই সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জামায়াতে ইসলামী মনে করে।

সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, “ফ্যাসিবাদের নতুন খেলা খেলছে সরকার। বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে অতীতের সরকার যে দৃষ্টান্ত তৈরি করেছিল, বর্তমান সরকারও তার পুনরাবৃত্তি করছে।”

-এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ