সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সোনালি চুলের বিরল সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এক নজর দেখতে এখন প্রতিদিনই ভিড় করছেন মানুষ। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষটি ইতোমধ্যে এলাকায় ‘তারকা’ খ্যাতি পেয়েছে।
আসন্ন ঈদুল আজহায় কোরবানি দেওয়া হবে ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে। তবে তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রাণীটি।
খামারি জিয়া উদ্দিন মৃধা জানান, মহিষটির মাথাভর্তি সোনালি চুল দেখে তার ছোট ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখেন।
তিনি বলেন, “মহিষটির চুল দেখেই ভাই এই নাম দেয়। এরপর থেকেই সবাই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামেই চিনতে শুরু করে।”
মে মাসজুড়ে প্রতিদিন অসংখ্য মানুষ খামারে এসে মহিষটিকে দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। বিশেষ করে শিশুদের মধ্যে কৌতূহল সবচেয়ে বেশি।
খামার সূত্রে জানা গেছে, ‘ডোনাল্ড ট্রাম্প’-এর যত্নেও রয়েছে বিশেষ আয়োজন। দিনে চারবার গোসল করানো হয় তাকে। মাথায় পানি ঢেলে গোলাপি রঙের ব্রাশ দিয়ে আঁচড়ে দেওয়া হয় তার সোনালি চুল।
হাসতে হাসতে জিয়া উদ্দিন বলেন, “তার একমাত্র বিলাসিতা হলো দিনে চারবার গোসল।” তবে ট্রাম্পের সঙ্গে মহিষটির মিল শুধু চুলেই সীমাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, অ্যালবিনো মহিষ খুবই বিরল। শরীরে মেলানিনের ঘাটতির কারণে এ ধরনের মহিষের গায়ের রং সাদা বা হালকা গোলাপি হয়ে থাকে।
অতিরিক্ত ভিড় ও কোলাহলের কারণে মহিষটি কিছুটা ওজনও হারিয়েছে বলে জানান জিয়া উদ্দিন। এ কারণে এখন দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। তবুও খামারের গেটের ফাঁক দিয়ে উঁকি মেরে ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার চেষ্টা করছেন অনেকে।
মহিষটিকে দেখতে আসা ব্যবসায়ী ফয়সাল আহমেদ বলেন, “সত্যি বলতে মহিষটির চেহারা আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিছুটা মিল আছে। আমার ভাতিজা শুধু এটাকে দেখতে এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে।”
খামারে থাকা অন্য মহিষগুলোর নামও বেশ ব্যতিক্রম। রাগী একটি মহিষের নাম রাখা হয়েছে ‘তুফান’, বড় আকৃতির আরেকটির নাম ‘ফ্যাট বয়’ এবং শান্ত স্বভাবের একটি মহিষের নাম ‘সুইট বয়’। এছাড়া সোনালি চুলওয়ালা একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল তারকা Neymar–এর নামে।
এক বছর ধরে আদর-যত্নে বড় করে তোলা ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি দিতে হবে ভাবতেই কিছুটা আবেগপ্রবণ খামারি জিয়া উদ্দিন। তিনি বলেন, “ওকে খুব মিস করব। কিন্তু ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ স্বীকার করা।”
-এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন