ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“ডিভোর্স নয়” নিশ্চিন্তে থাকুন- ভারতী সিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

“ডিভোর্স নয়” নিশ্চিন্তে থাকুন- ভারতী সিং
ছবিঃ সংগ্রহীত

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার সংসারে ভাঙনের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া ও বিনোদন অঙ্গনে। সম্প্রতি হর্ষের এক মন্তব্যকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়, তবে এসব খবরকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতী।

বিনোদন জগতে এই দম্পতি দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। একাধিক রিয়্যালিটি শো উপস্থাপনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও তাদের জুটি নিয়ে সবসময়ই আগ্রহ ছিল ভক্তদের মধ্যে। তবে সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার একটি টক-শোতে হাজির হয়ে হর্ষ জানান, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকা বাড়ি থেকে কিছুটা দূরে আলাদা একটি বাসা ভাড়া নিয়েছেন।

তার এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা—তাহলে কি সম্পর্কের টানাপোড়েন চলছে এই দম্পতির মধ্যে? বিষয়টি নিয়ে আরও আলোচনা বাড়ে যখন শোতে ঘরের পরিবেশ ও শিশুদের কোলাহল এড়িয়ে শান্তিতে কাজ করার বিষয়টি উল্লেখ করেন হর্ষ।

তবে ভারতী সিং স্পষ্ট জানিয়েছেন, এসব খবরের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, তাদের মধ্যে বিচ্ছেদের কোনো প্রশ্নই আসে না। বরং হালকা মজার সুরেই তিনি জানান, “আমাদের মৃত্যু যেদিন হবে, সেদিনই আমরা আলাদা হব।”

ভারতীর এই বক্তব্যের পর আপাতত গুঞ্জনে ইতি পড়লেও, ভক্তদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল এখনো রয়ে গেছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“ডিভোর্স নয়” নিশ্চিন্তে থাকুন- ভারতী সিং

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার সংসারে ভাঙনের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া ও বিনোদন অঙ্গনে। সম্প্রতি হর্ষের এক মন্তব্যকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়, তবে এসব খবরকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতী।

বিনোদন জগতে এই দম্পতি দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। একাধিক রিয়্যালিটি শো উপস্থাপনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও তাদের জুটি নিয়ে সবসময়ই আগ্রহ ছিল ভক্তদের মধ্যে। তবে সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার একটি টক-শোতে হাজির হয়ে হর্ষ জানান, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকা বাড়ি থেকে কিছুটা দূরে আলাদা একটি বাসা ভাড়া নিয়েছেন।

তার এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা—তাহলে কি সম্পর্কের টানাপোড়েন চলছে এই দম্পতির মধ্যে? বিষয়টি নিয়ে আরও আলোচনা বাড়ে যখন শোতে ঘরের পরিবেশ ও শিশুদের কোলাহল এড়িয়ে শান্তিতে কাজ করার বিষয়টি উল্লেখ করেন হর্ষ।

তবে ভারতী সিং স্পষ্ট জানিয়েছেন, এসব খবরের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, তাদের মধ্যে বিচ্ছেদের কোনো প্রশ্নই আসে না। বরং হালকা মজার সুরেই তিনি জানান, “আমাদের মৃত্যু যেদিন হবে, সেদিনই আমরা আলাদা হব।”

ভারতীর এই বক্তব্যের পর আপাতত গুঞ্জনে ইতি পড়লেও, ভক্তদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল এখনো রয়ে গেছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ