ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’
ছবিঃ সংগ্রহীত

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার দেখা যাবে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ। বুধবার (২১ মে) থেকে সিনেমা দুটি স্ট্রিমিং শুরু হচ্ছে। একইসঙ্গে এই দুই সিনেমার মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘উৎসব’-এর প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি। তিনি জানান, দুই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হয়েছে এবং মুক্তির সব প্রস্তুতিও শেষ। তার ভাষায়, বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের একটি আধুনিক প্ল্যাটফর্ম গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। ঈদে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করলেও ডিসিপি ও সার্ভার জটিলতার কারণে অনেক প্রেক্ষাগৃহে ঠিকভাবে প্রদর্শন করা সম্ভব হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধনের চেষ্টা করা হয়েছে। ফলে ওটিটিতে দর্শকরা ‘প্রিন্স’-এর আরও পরিপূর্ণ সংস্করণ উপভোগ করতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের।

অন্যদিকে ঈদের আরেক আলোচিত সিনেমা ‘রাক্ষস’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এর আগে ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় আসেন তিনি। নির্মাতার দাবি, ‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এরই একটি অংশ।

রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। সিনেমার একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘রাক্ষস’-এ সিয়ামের অ্যাকশনধর্মী উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। সিনেমাটি এখনও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রদর্শিত হচ্ছে। আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতেই এবার ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘উৎসব’-এর প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বলেন, বাংলা কনটেন্টকে সহজ ও আকর্ষণীয়ভাবে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষাভাষী দর্শক যেন সহজেই নতুন সিনেমা, নাটক ও সিরিজ উপভোগ করতে পারেন, সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে প্ল্যাটফর্মটি।

প্রাথমিকভাবে দর্শকরা ‘উৎসব’-এর ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিয়ে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ দেখতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে শতাধিক সিনেমা, নাটক ও ওয়েব সিরিজও যুক্ত করা হয়েছে। খুব শিগগিরই গুগল প্লে স্টোরে ‘উৎসব’ অ্যাপ উন্মুক্ত করা হবে। এছাড়া পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যান্ড্রয়েড টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ