ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শৈলকুপায় লোকালয়ে ঢুকে পড়া মেছো বিড়াল পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬

শৈলকুপায় লোকালয়ে ঢুকে পড়া মেছো বিড়াল পিটিয়ে হত্যা
ছবিঃ সংগ্রহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উত্তর-মির্জাপুর এলাকার বটতলা মোড়ে হঠাৎ মেছো বিড়ালটি তার সামনে চলে আসে। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান এবং আহত হন।

ঘটনার পরপরই আশপাশের লোকজন প্রাণীটিকে ঘিরে ফেলে। আতঙ্ক ও উত্তেজনার মধ্যে তারা সেটিকে পিটিয়ে হত্যা করেন। পরে মেছো বিড়ালটি ঘটনাস্থলে ঝুলিয়ে রাখা হয় বলেও জানা গেছে।

এ বিষয়ে শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানো উচিত ছিল।

এস.আর

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শৈলকুপায় লোকালয়ে ঢুকে পড়া মেছো বিড়াল পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উত্তর-মির্জাপুর এলাকার বটতলা মোড়ে হঠাৎ মেছো বিড়ালটি তার সামনে চলে আসে। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান এবং আহত হন।

ঘটনার পরপরই আশপাশের লোকজন প্রাণীটিকে ঘিরে ফেলে। আতঙ্ক ও উত্তেজনার মধ্যে তারা সেটিকে পিটিয়ে হত্যা করেন। পরে মেছো বিড়ালটি ঘটনাস্থলে ঝুলিয়ে রাখা হয় বলেও জানা গেছে।

এ বিষয়ে শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানো উচিত ছিল।

এস.আর

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ