ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদুল আজহায় ফিরছে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬

ঈদুল আজহায় ফিরছে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র
ছবিঃ সংগ্রহীত

বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’কে বড় পর্দায় ফেরানোর অপেক্ষা শেষের পথে। দীর্ঘ বিরতির পর সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে পুরোনো পাঠক ও ভক্তদের মধ্যে শুরু হয়েছে নস্টালজিয়ার আলোচনায়।

প্রকাশিত পোস্টারটি তৈরি করা হয়েছে সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে। ফলে এক ঝলক দেখেই অনেকের মনে ফিরে এসেছে কিশোর বয়সের সেই অ্যাডভেঞ্চার, রহস্য আর রোমাঞ্চের স্মৃতি।

জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি জনপ্রিয় চরিত্র মাসুদ রানা এবার বইয়ের পাতা থেকে চলচ্চিত্রের পর্দায় ফিরছে নতুনভাবে। তাদের ভাষায়, বাঙালি পাঠকের চেনা সেই নায়ককে ঘিরে আবারও রোমাঞ্চের পরিবেশ তৈরি হচ্ছে।

সিনেমাটির পরিকল্পনা প্রথম আসে ২০২০ সালে, যখন Jaaz Multimedia দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় ‘মাসুদ রানা’কে কেন্দ্র করে। পরবর্তীতে ২০২৩ সালে ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত মূল ‘মাসুদ রানা’ সিনেমাটি নানা জটিলতায় দীর্ঘ সময় ধরে আটকে ছিল।

প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে। তাঁর দাবি, চিত্রনাট্য কাজী আনোয়ার হোসেন নিজেই অনুমোদন করেছিলেন।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার অধিকাংশ শুটিং প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। পরে একটি গান ও কিছু দৃশ্যের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজও সম্পন্ন হয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে থাকছেন পূজা চেরি। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে দেখা যাবে সৈয়দা তিথি অমনি।

সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদুল আজহায় ফিরছে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ